মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা এম সামছুল আলম বীর বিক্রম

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেছেন বীর মুক্তিযোদ্ধা এম সামছুল আলম (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (৭ মে) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলরা। তাদের মধ্যে আবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কল্যাণ, নৈতিক মূল্যবোধ ও আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বীর মুক্তিযোদ্ধা এম সামছুল আলমের মতো একজন গুণী ব্যক্তির যোগদান দলকে আরও সমৃদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে নবাগত সদস্যকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত