শনিবার, ২৭ জুন ২০২৬
Single Top Banner

ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাব সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মানিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজম এবং তার ছেলে ফাহিম। পরদিন বৃহস্পতিবার (২৫ জুন) আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বাবা-ছেলে দীর্ঘদিন ধরে বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাবা-ছেলের নেতৃত্বে এলাকায় একটি সক্রিয় মাদক সিন্ডিকেট গড়ে উঠেছিল, যা দীর্ঘদিন ধরে যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছিল। তাদের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মাদকসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, ফটিকছড়ি উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান ও চিরুনি তল্লাশি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত