বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফটিকছড়িতে আগ্নেয়াস্ত্রসহ ৪ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চার ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার চারজন হলেন, মোহসিনুল করিম ইরফান (২০), আব্দুর রহিম জিহান (২৩), মো. শাওন (১৮) ও মো. মঈনুল হাসান হারেছ (১৮)।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সূত্রে তথ্য পেয়ে বিবিরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন র‌্যাবের সদস্যরা। অভিযানে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত