বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী প্রধান সড়কের চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার সামনে আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিএনজি অটোরিকশা ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত শহীদুল ইসলাম (৩৮) হাটহাজারী উপজেলার মির্জারপুল গ্রামের নুরুজ্জামানের ছেলে।
তিনি মোটরবাইক যোগে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার শাহ মালেক শাহ (রহঃ) এর মাজার জিয়ারত করতে হাটহাজারী থেকে বাঁশখালী হয়ে কুতুবদিয়া যাচ্ছিলেন। পথে মধ্যে আকস্মিক দূর্ঘটনার শিকার হয়ে মাথা থেঁতলে যায়।
দূর্ঘটনার পর পাশের এক একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে ওখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওখানে যাবার পথেই তিনি মারা যান।
বাঁশখালী থানার এস আই সুজিত চন্দ্র দে বলেন, নিহত ব্যক্তি শহীদুল ইসলামের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। তার মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।


