বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

কোর্ট হিল নিয়ে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

কোর্ট হিল নিয়ে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে। সরকার পুরো বিষয়টি দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সফরের শেষদিনে কোর্ট হিল পরিদর্শন করতে গিয়ে চট্টগ্রামে কর্মরত বিসিএস (প্রশাসন) কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুখ্যসচিব বলেন, কোর্ট হিল নিয়ে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে। আমাকে এ বিষয়ে কোন দায়িত্ব দেয়া হয়নি। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। সকলের মঙ্গলের জন্য যা করা প্রয়োজন তাই করা হবে।

কোর্ট হিলে অবৈধ স্থাপনা বিষয়ে জানতে চাইলে মূখ্য সচিব বলেন, আইনজীবীরা মঙ্গল গ্রহ থেকে আসে নাই। সবাই চট্টগ্রামের। আমিও চট্টগ্রামের ছেলে। চট্টগ্রামের মানুষের মঙ্গল হয়, যেটার দ্বারা উপকার হয় সেটিই করবে সরকার।

আইনজীবীদের প্রস্তাবিত দুটি নতুন ভবন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই বলব না। একসময় কোর্ট বিল্ডিংয়ের একপাশ দিয়ে উঠে আরেকপাশ দিয়ে বের হতাম। এখন কি সেটা সম্ভব?

উল্লেখ্য, গত বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডা. আহমদ কায়কাউস। সেদিনই তিনি মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগরসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরদিন শুক্রবার বন্দরের বে-টার্মিনাল পরিদর্শন, কাট্টলীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘরের জন্য প্রস্তাবিত ভূমি এবং মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত