বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

দুষ্কর…!!

মোঃ নাজিম উদ্দীন

খোঁচা খোঁচা দাঁড়ি গোঁফ
তরতাজা যেনো এক লষ্কর ,
তাই, চেনা বেশ দূষ্কর !

সদ্য মুক্তি প্রাপ্ত
ছবি যেনো পুরোটি,
আরাধনা একটাই ফ্যাল ফ্যাল
তাকিয়ে হাসুক কমিটি–(!)

মনোনীত করা হোক অষ্কার..
শুভ সকাল, দাদা নমষ্কার ..!

নরাধম মরিতে চাহি, তবুও —
কোন্ যে দৈবিক বেঁচে থাকা,
জৈবিক কীট্ মূলে ছাড়খার.. !

এসবের বাচা-মরা অমূলক,
প্রার্থণা তাই আজ একটা’ই
আপনি থাকুন চমৎকার…!

আপনাতে লুকায়িত যতোসব
তাবৎ সৃষ্টিশীল হীরে-জহর ,
জাতির আজ হিম্ সম দাদা’দের
চলন্ত লগনে একান্ত দরকার !

তাই, ঘরে থেকে কাছিমের
আদলে সুরক্ষিত সুন্দর–
লাইভে চাই নব নব আবিস্কার ।

সুস্থতা কামনায় পুনঃ পুনঃ
নমষ্কার, দাদা নমষ্কার ..!!

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত