বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালকসহ আহত ২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন লোহাগাড়া দিঘির পাড়ে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালকসহ দুইজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আজ সোমবার (২২ নভেম্বর) সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর জানায়, কক্সবাজারমুখী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক এবং চট্টগ্রামমুখী সবজিবাহী পিকআপ দ্রুত গতিতে একটি অপরটিকে অতিক্রম করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালকসহ দু’জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব। তিনি বলেন, ‘সকালে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালকসহ দুজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত