সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২৭.২১ শতাংশ

চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নগরীর ১১টি ল্যাবে ১৬৯ জনের করোনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। গত চব্বিশ ঘন্টায় শনাক্তের হার ২৭ দশমিক ২১ শতাংশ। সোমবার (১০ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আক্রান্ত ৪৭ জনের মধ্যে ২৯ জন নগরীর এবং ১৭ জন জেলার বাসিন্দা। শনাক্তের হার ২৭ দশমিক ২১ শতাংশ। এর আগের দিন রবিবার (৯ অক্টোবর) ৮৫ জনের নমূনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। যার শনাক্তের হার ১৮ দশমিক ৮২ শতাংশ। শনিবার (৮ অক্টোবর) ১২৫ জনের নমূনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। শুক্রবার (৭ অক্টোবর) ১৭৬ জনের নমূনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ১৯৫ জন করোনায় আক্রান্ত। এরমধ্যে নগরীতে ৯৪ হাজার ৯৯৯ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৯৯৬ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় ১ হাজার ৩৬৭ জন মারা গেছেন। এরমধ্যে নগরীর ৭৩৭ জন এবং জেলার ৬৩০ জন মারা যান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত