সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সোমবার (১০ অক্টোবর) চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট মুহাম্মদ আবদুল হালিম এর আদালত এই অভিযোগপত্র গ্রহণ করেন। এর আগে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাতজনকে আসামি করা হয়েছে। এ মামলার বাকী আসামীরা হলো- মো. কামরুল ইসলাম শিকদার মুসা, এহতেশামুল হক প্রকাশ ওরফে হানিফুল হক প্রকাশ ওরফে ভোলাইয়া, মো. মোতালেব মিয়া ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম কালু ও শাহজাহান।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই ইন্সপেক্টর আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আদালত মিতু হত্যা মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন। এরমধ্যে পলাতক দুই আসামী মো. কামরুল ইসলাম শিকদার মুসা ও মো. খাইরুল ইসলাম কালুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও ক্রোকী পরোয়ানা জারি করেছেন আদালত।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত