বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ড্রাম থেকে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামে ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১০টায় নগরের পতেঙ্গা থানাধীন কাটগড় কালী বাড়ি মন্দিরের পাশে প্লাস্টিকের ড্রামভর্তি নারীর লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, কে বা কারা ওই নারীকে হত্যার পর লাশ ড্রামে রেখে পালিয়ে যায়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করা হয়। লাশ বিকৃত হয়ে গেছে। কিভাবে লাশটি এখানে আনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও সিআইডি এবং পিবিআই টিম ঘটনাস্থলে এসেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত