সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

সরকারকে আর ক্ষমতায় থাকতে দিবে না – আমির খসরু

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ হামলা মামলা করে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে কিন্তু তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবার ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ রাস্তায় নেমেছে তারা সিদ্ধান্ত নিয়েছে এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় থাকতে দিবে না। লক্ষ লক্ষ লোকের সমাবেশে হামলা মামলা করে বাধাগ্রস্থ করার ব্যর্থ চেষ্টা করেছ। কিন্তু জনস্রোতকে আটকে রাখতে পারেনি। এই সমাবেশের মাধ্যমে শেখ হাসিনাকে জনগণ একটি বার্তা দিয়েছে হামলা মামলা করে কোন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবা (১২ অক্টোবর) সমাবেশে আসার পথে আম বাগানে আওয়ামী কর্মীদের হামলায় আহত যুবদল নেতা ইউসুফকে দেখতে গেলে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি’র সাথে সাধারণ জনগণ রাস্তায় নেমেছে এটাই হচ্ছে আন্দোলনের সফলতা। এভাবে একটি দেশ চলতে পারে না। জনগণ অধিকার আদায়ে রাস্তায় নেমেছে, ভয়কে জয় করেছে। বিএনপির নেতা কর্মীরা জনগণকে সাথে নিয়ে এসব অন্যায়ের প্রতিবাদ করবে।

খসরু পরে ১২ তারিখের সমাবেশের আগের দিন গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা রেহানউদ্দিন প্রধান, যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াস, মোঃ মহিউদ্দিনের বাসায় যান ও তাদের পরিবারের সাথে কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ যুগ্ন আহবায়ক এসএম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন , ইয়াসিন চৌধুরী লিটন, ড্যাব নেতা ডাক্তার তমিজ উদ্দিন মানিক, ডাক্তার বেলায়েত হোসেন ডালি, ডাক্তার সরোয়ার আলম সহ প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার বিকেলে র্যাবের হাতে গ্রেফতার আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেলের বাসায় যান। এ সময় তিনি তার পরিবারের সাথে সাক্ষাত করেন ও তাদের খোঁজখবর নেন।

এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, মহানগর বিএনপি কমিটির সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি এইচ এম রাশেদ খান সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত