বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কক্সবাজারে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বালুখালী ১৯ নম্বর ক্যাম্পে ১৮/এ ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ জানান, বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৮ ব্লক এ তে ১৫/২০ জনের একদল দুষ্কৃতকারী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের প্রধান মাঝি মো আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভী মো ইউনুসের ওপর হামলা চালায়। এ সময় মাঝিরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেছিলেন।

দুষ্কৃতকারীরা ধারাল অস্ত্র দিয়ে দুজনকেই উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক ও এপিবিএন পুলিশ তাদের দুজনকে পার্শ্ববর্তী আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে ইউনুসকে মৃত ঘোষণা করেন। আহত হেড মাঝি আনোয়ারকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনিও মারা যান।

পুলিশ জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে বিপুল সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত