বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফটিকছড়িতে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি উপজেলার সুয়াবিলে লাকড়ী আনতে বজ্রপাতে নূর মোহাম্মদ (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের লাল মাটিয়া গ্রামের টিলা পাড়া এলাকায় মৃত মোঃ আব্দুস সাত্তারের পুত্র।

জানা গেছে, নূর মোহাম্মদ সকালে লাকড়ি কাঠতে পাশ্ববর্তী শোভনছড়ি বনে যায়। কাঠ নিয়ে বিকেলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সুয়াবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘লোকটি নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা তবে আমার ইউনিয়নের শোভনছড়ি পাহাড়ে লাকড়ী আনতে গিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত