বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পটিয়ায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন

পটিয়া প্রতিনিধি :

পটিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। শেষে অটো রিক্সা নিয়ে বিশাল এক শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও ৫ শতাধিক শ্রমজীবি মানুষদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।

র‍্যালী পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ডি.এম জমির উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শ্রমিকলীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা, জসিম উদ্দিন, মো. মামুন, উজ্জল ঘোষ, সাইফুল ইসলাম সাইফু, হাসান শরীফ, নজরুল ইসলাম, খোরশেদ আলম, দেলোয়ার, সাইফুদ্দিন ভোলা, সাইফুল ইসলাম শাহিন, তৌহিদুল ইসলাম জুয়েল, সাইফুল ইসলাম, আওয়াল, আকতার, সুজন বড়ুয়া, রুনেল, ছোটন, মাসুদ, বাবু, ছাত্রলীগ নেতা আনিস, রুবেল প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত