পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া বাস-মালিক শ্রমিকদের উদ্যোগে ও আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যাবস্হাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) রাতে পটিয়া বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম কক্সবাজার আন্তঃজেলা কোচ মালিক সমিতির সভাপতি মেজবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী ইউনুছ কোম্পানি, চট্রগ্রাম আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, এস আলম গ্রুপের জি এম (অপারেশন) আবেদ হোসাইন।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করেন, ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মুফতি জহিরুল ইসলাম ফরিদী, আলোচক হিসেবে আরো তকরির পেশ করেন চন্দনাইশ পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, পটিয়া বাস স্টেশন মসজিদের খতিব মাওলানা গাজী মোহাম্মদ আবদুল মৌমিন কাদেরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, মো. ইয়াছিন, নুরু, রাসেল, ফরিদ, ফরহাদ হোসেন, আবুল হাসান, আহমদ হোসেনসহ আরো অনেকেই।
মাহফিলে বক্তারা বলেন, আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান। কারণ আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ (সা.) এর উম্মত হয়ে এই পৃথিবীতে আসতে পেরেছি। আমরা যদি আমাদের নবী হযরত মোহাম্মদ (সা.) এর দেখানো পথে চলতে পারি অর্থাৎ তিনি যা আমাদের পালন করতে বলেছেন তা যদি আমল করে দুনিয়াতে চলতে পারি তাহলে আখেরাতে আমাদের জন্য জান্নাত কবুল হয়ে যাবে।


