নিজস্ব প্রতিবেদক :
সিএমপির গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ৩ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ মো: জাহিদ হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর পাঁচলাইশ শুলকবহর সিডিএ এভিনিউ এশিয়ান হাইওয়ে রোডস্থ বিসমিল্লাহ হোটেলের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক আরিফুর রহমান।
তিনি জানান, গ্রেফতার জাহিদ হোসেন অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে পাইকারীভাবে বিক্রি করার উদ্দেেশ্য ওই স্থানে অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদ হোসেনের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানার ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(খ)/৪১ রুজু করা হয়েছে।


