বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সীতাকুণ্ডে ভেসে এলো দেড়শতাধিক মহিষ

সীতাকুণ্ড প্রতিনিধি :

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নের সমুদ্র উপকূলীয় এলাকায় শতাধিক মহিষ ভেসে এসেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে মহিষগুলো আসার খবর পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহিষগুলো পাশের উপজেলা সন্দ্বীপ, হাতিয়াসহ বিভিন্ন এলাকা থেকে ভেসে এসেছে। ভেসে আসা মহিষগুলো ধরে স্হানীয় লোকজন যে যার মতো করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার স্হানীয় চেয়ারম্যানকে মহিষগুলো হেফাজতে রাখার জন্য নিদ্দেশ দিয়েছেন। পাশাপাশি কেউ চুরি করে বা জবাই করে ফেললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

স্হানীয় সুত্রে জানা যায়, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মহিষগুলো ভেসে চলে আসে। সকাল থেকে উপজেলার বাঁশবাড়িয়া ও কুমিরা ইউনিয়নের আকিলপুর,সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া, জোড়আমতল ,ঘোড়ামরা (পাক্কা মসজিদ), মদনহাট ( সাইনবোর্ড),ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এবং ভাটিয়ারীর সাগর উপকূলে মহিষগুলোকে দেখা যায়। মালিকবিহীন মহিষগুলো দেখে স্হানীয় লোকজন যে যার মতো করে বাড়িতে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহাদাত হোসেন বলেন, আমরা খবর পেয়েছি, সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে প্রায় দেড় শতাধিক মহিষ জোয়ারের পানিতে সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে ভেসে এসেছে। তাই সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নন পরিষদের চেয়ারম্যানদেরকে মহিষগুলো উদ্ধার করে হেফাজতের নির্দেশ দেয়া হয়েছে। পরে প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের কাছে মহিষগুলো ফেরত দেয়া হবে।

তিন আরো বলেন, ভেসে আসা মহিষগুলো আমাদের কাছে আমানত, এ গুলো কেউ চুরি করে বা জবাই করে ফেললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহন করা হবে।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর বলেন, আমার ইউনিয়নের আকিলপুর থেকে ধরে নেওয়া ২৬ টি মহিষের খবর পেয়েছি, পুলিশ মহিষ ধরে নেওয়া ব্যক্তিদের সাথে যোগাযোগ করে সেগুলো তাদের হেফাজতে রাখার নিদ্দেশ দিয়েছেন।

ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন বলেন, আমি ৪৬ টি মহিষের সংবাদ পেয়েছি। মেম্বার পাঠিয়ে তাদেরকে মহিষগুলো তাদের হেফাজতে রাখার জন্য বলেছি।
সোনাইছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদ বলেন, আমি ৪০ টি মহিষের সংবাদ পেয়েছি। মেম্বার পাঠিয়ে মহিষগুলো তাদের হেফাজতে রাখার জন্য বলেছি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত