সিপি ডেস্ক :
কাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গণঅধিকার পরিষদ (জিওপি) আত্মপ্রকাশের এক বছর পূর্ণ হচ্ছে। গত বছর ২৬ অক্টোবর দলটির রাজধানীর পল্টনের প্রিতম-জামান টাওয়ারস্থ দলীয় কার্যালয় থেকে আত্মপ্রকাশ হয়।
আত্মপ্রকাশের সময় ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ -এ স্লোগানকে ধারণ করে গণমানুষের জন্য রাজনীতি করার ঘোষণা দিয়েছিলো গণঅধিকার পরিষদ। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয়স্বার্থ – দলের এ চার মূলনীতির সঙ্গে ঘোষণা করা হয় ২১ দফা কর্মসূচিও।
দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে কাল দলীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যম ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২৮ অক্টোবর বিকাল ৩ টায় ঢাকায় আনন্দ র্যালি শোভাযাত্রার আয়োজন করবে।


