পটিয়া প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) বিকেলে পটিয়া উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ইয়াছিন আরাফাতের সভাপতিত্ব ও ওয়াহিদুল আলম পিবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহাজান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটন, যুগ্ম আহ্বায়ক কলিমুল্লাহ।
এতে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ মন্নান তালুকদার, জিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবুলসহ আরো অনেকেই।
এতে বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে দেশ ও মানুষ বাঁচানোর যে লড়াই চলছে। সেই লড়াইয়ে যুবদল তাদের অন্তর্নিহিত সংগ্রামী শক্তি দিয়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনকে তরান্বিত করবে ইনশাল্লাহ।


