বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাঁশখালীর হাছান হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :

প্রায় ৩০ বছর আগে চট্টগ্রামের বাঁশখালীর থানার পূর্ব বড়ঘোনা এলাকায় মো. হাছান আহম্মদ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত ।

রোববার (৩০ অক্টোবর) চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদারের আদালত এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় ৬ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি বেঞ্চ সহকারী ইমাম আক্তার চৌধুরী নিশ্চিত করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কবির আহম্মেদ, নজরুল ইসলাম, হারুনুর রশিদ, দিল মুহাম্মদ, দুলা মিয়া ও মোহাম্মদ আলী প্রকাশ লাল মোহাম্মদ।

আদালত সূত্র জানায়, ১৯৯৩ সালের ২৩ অক্টোবর বাঁশখালী থানার পূর্ব বড়ঘোনা এলাকায় মো. হাছান নামে এক ব্যক্তিকে মারধরে করে হত্যা করা হয় ।

এই ঘটনায় তার বাবা মোহাম্মদ জানে আলম ১২ জনকে আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

বেঞ্চ সহকারী ঈমাম আক্তার চৌধুরী বলেন, বাঁশখালীর থানার প্রায় ৩০ বছর আগে পূর্ব বড়ঘোনা এলাকায় মো. হাছান আহম্মদ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় ৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অভিযোগ পত্রের আরও ৬ আসামি মামলা চলাকালে মৃত্যু বরণ করেছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত