বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে বাকলিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক :

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে নগরীর বাকলিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রাকিবুল নগরীর চান্দগাঁও থানার খাজা রোড কমিশনার গলির মো. শরিফের ছেলে।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কর্নফুলী নদীর ঘাটকূল এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা সাহেদসহ আরও কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।

সাহেদ জানান, তাকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। তার চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত দু’জনকে শনাক্ত করেছি। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত