শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Single Top Banner

কৃত্রিম পা’র ভেতর ইয়াবা পাচার করে সোহেল!

নিজস্ব প্রতিবেদক :

মো. আবদুর নুর সোহেল (৪৭)। তার বাম পা নেই। সেখানে লাগিয়েছেন কৃত্রিম পা। এই কৃত্রিম পায়ের উপালর ভর করে তিনি হাঁটা চলা করেন। অথচ এই কৃত্রিম পা’এর ভেতর করেই ইয়াবা পাচার করে আসছিলো। সোমবার বাকলিয়া থানা পুলিশের অভিযানে সোহেলকে গ্রেফতার করা হয়। এরপর তার কৃত্রিম পা’এর ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সেতুর উত্তর পাশ্ব থেকে মো. আবদুর নুর সোহেলকে পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতার আবদুর নুর সোহেল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বটতুলিয়া পাড়ার মৃত কবির আহমদের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন বাকলিয়া থানার এসআই মো. বেলাল উদ্দিন। তিনি এই সিটিজি পোস্টকে বলেন, গ্রেফতার এড়াতে কৌশলে কৃত্রিম পা’এর ভেতর করে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৃত্রিম পা’এর ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত