বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

যে কারনে খুন হলেন রিকাত

নিজস্ব প্রতিবেদক :

টিকটকের পরিচয়ের সুত্র ধরে এক তরুণীর সঙ্গে দুই কিশোরের প্রেম। আর সেই প্রেমকে ঘিরে দুই কিশোরের মধ্যে শুরু হয় বিরোধ। সেই বিরোধকে কেন্দ্র করে খুন হন রাকিবুল ইসলাম রিকাত (১৮) নামে এক কিশোর।

মঙ্গলবার (১ নভেম্বর) ভোরে আনোয়ারার মোহছেন আউলিয়া মাজার এলাকায় অভিযান চালিয়ে রিকাত খুনের সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (২ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরের চান্দগাঁও এলাকার সফি হাজীর বিল্ডিংয়ের হাজী মো. সফির ছেলে মো. গোলাম কাদের অরফে হৃদয় (১৯) ও একই এলাকার  মো. আবু তাহেরের ছেলে মো. সাকিব (২১)। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন সহযোগী আরমান, আরজু, সানিফ এখনও পলাতক। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এক মেয়ের সঙ্গে রিকাত ও সাকিবের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত ৩১ অক্টোবর বিকালে বলিরহাটের কর্ণফুলী নদীর পাড়ে ঘুরতে যাচ্ছিল রিকাত। এ সময় স্লুইস গেটের পশ্চিম পাশে সাকিব, হৃদয় ও তাদের সহযোগী আরমান, আরজু সানিফরা মিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী রিকাতকে পিঠে ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করে।

পরে এ ঘটনায় নিহতের পিতা মো. শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা মোহছেন আউলিয়া মাজার এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে চন্দনাইশ থানার রুবেল নামে একব্যক্তির ভাড়াঘর থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছোরা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সিভয়েসকে বলেন, নিহত রিকাতসহ বাকি ৫ জন সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটিকের সাথে জড়িত ছিলো। অন্যদিকে সাকিবের সঙ্গে বহুদিন যাবত ১৬ বছরের কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। পরে কিশোরীর সাথে নতুন করে প্রেমের সম্পর্ক হয় রিকাতের। বিষয়টি মেনে নিতে পারেননি বন্ধু সাকিব। যার কারণে পূর্বপরিকল্পিতভাবে রিকাতকে ছুরিকাঘাত করে খুন করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত