সিপি ডেস্ক :
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২ নভেম্বর) বিকেলে পল্টন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। বিএনপির মিছিল থেকে হামলা করায় মামলায় বিএনপির অজ্ঞাত ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বুধবার রাতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিকেলে পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে মিছিল থেকে তার গাড়িতে হামলা চালানো হয়। সেসময় তার গাড়ি ভাঙচুর ও তার সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা।


