বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পর্দা নামলো দুবাই বইমেলার

আমিরাত প্রতিনিধি:

পর্দা নামলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো শুরু হওয়া বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসবের। ভারাক্রান্ত হৃদয়ে রোববার (৬ নভেম্বর) এ বইমেলাকে বিদায় জানালেন বইপ্রেমিরা। প্রতিদিনের মতো এদিনও সকাল ১১টা থেকে মেলা চলে রাত ১১টা পর্যন্ত। সন্ধ্যা ৭টা থেকে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে শুরু হয় মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন।

শেষদিনের মেলায় ছিল উপচেপড়ে ভিড়। প্রতিটি বইপ্রেমি মানুষ আগামী বছরের অপেক্ষায় এ বছরের মতো চোখ বুলিয়ে নিচ্ছি বিভিন্ন বইয়ে। কেউ কিনছেন সাহিত্য, কেউবা কবিতার বই। এবারের মেলায় শিশু ও অভিভাবকসহ ক্রেতা-দর্শনার্থীর আগমন ছিল বিশেষভাবে লক্ষণীয়।

প্রবাসে নতুন প্রজন্মের মতে, বইয়ের গন্ধ নিয়ে বই পড়ার মজাই আলাদা।

মেলায় আসা বঙ্গবন্ধু ফাউন্ডেশন-ইউএই শাখার আহবায়ক মনছুর সবুর বলেন, বইয়ের মর্যাদাকে কেউই কোনোদিন খর্ব করতে পারবে না। ছোট থেকে বড় প্রত্যেকের কাছেই বই হচ্ছে অমূল্য সম্পদ। বিদায় বেলায় সকলকে বই পড়ার আহবান জানান তিনি।

মেলায় বাংলাদেশ প্রেস ক্লাব-ইউএই নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত