বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী  গাউসুল আজম দস্তগীর কনফারেন্স

পটিয়া প্রতিনিধি :

সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আনজুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (কঃ) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় ঐতিহাসিক ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স সম্পন্ন হয়েছে।

গতকাল রবিবার রাতে পটিয়া হাইদগাও সাতগাছিয়া দরবার শরীফ বাইতুজ্জাকেরীন শাহী ময়দানে সম্পন্ন হয়। সমাপনী দিবসে ছদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব শাহছুফি মাওলানা আবুল মকছুম মোঃ ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃ)।

দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ) এর সভাপতিত্বে এতে বিশেষ মেহমান হিসেবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, শাহজাদা এস এম ফারুক মাইজভান্ডারি।

মাহফিলে তকরির পেশ করেন মাওলানা মোঃ শাহজাদা ছৈয়দুল বারী (মাঃ) , মাওলানা আশেকুল বারী, মাওলানা এনাম রেজা আল কাদেরী, মাওলানা মোঃ রায়হান উদ্দিন জালালী, মাওলানা ফরিদুল আলম রিজভী, মাওলানা মাইনু্দ্দীন নুরী, মাওলানা হাফেজ মোঃ ফারুক, মাওলানা জয়নুল আবেদিন নয়ন সহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগন। উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন আবদুল খালেক চেয়ারম্যান, ফজল আহাম্মদ সওদাগর, আবু তৈয়ব, ইন্জিনিয়ার জসীম উদ্দিন, আলহাজ্ব নুরুল ইসলাম, মোঃ এয়াছিন, সরোয়ার উদ্দীন, জয়নাল আবেদীন মেম্বার, আমান উল্লাহ আমিরী, কামাল উদ্দীন পারভেজ, কানুন উদ্দীন, নাজিম উদ্দীন, হারুনুর রশীদ, আবু নোমান, ফরমান চৌধুরী, আবদুল মান্নান, ইন্জিনিয়ার মোঃ ফারুক, জিয়া উদ্দিন এরশাদ ও জহিরুল ইসলাম জিসান প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত