বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফটিকছড়ি পৌরসভায় তিনটি দোকান আগুনে পুড়ে ছাই

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়ি পৌরসভা ১ নং ওয়ার্ডে কামরাঙাপাড়ায়  আগুনে ৩ টি দোকান পুড়ে গিয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় শফি সওদাগর, জাফর সওদাগর ও মঈন উদ্দিনের দোকান পুড়ে যায়।

আগুন লাগার ঘটনায় ব্যবসায়ীরা বলেন এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বিকাশ মুকুল বলেন, আমরা রাত ২ টায় মেসেজ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত