বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙ্গুনিয়ায় দুটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে ১২ কেজি ও ৮ কেজি ওজনের ১২ ও ৫ ফুট লম্বা দুইটি অজগর সাপকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার পোমরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজীপাড়া গ্রামের হাজির ঢালায় কৃষি জমিতে কৃষকরা দেখতে পেলে সাপ দুটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করে। পরে দুটি সাপ বনে অবমুক্ত করা হয়।

স্থানীয় কৃষক নুরুল আলম ও সুমন বলেন, সকালে কৃষি জমির আগাছা পরিষ্কার করতে গেলে অজগর দুইটি চোখে পড়ে। এর আগেও অজগর এসে হাঁস মুরগী খেয়ে চলে যায়। পরে সাপ দুটি উদ্ধার করে হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাখি। পরে স্থানীয় জয়নাল আবেদিন সবুজের সহযোগিতায় বনবিভাগকে খবর দিলে তারা এসে সাপ দুটি নিয়ে যায়।

বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানান, সকাল ১০ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে বেতাগী সিরিয়ার মুখ কর্ণফুলী নদীর তীরে জঙ্গলে সাপ দুটি অবমুক্ত করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত