বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙ্গুনিয়ায় কৃষি জমির মাটি বিক্রি করায় ইউপি সদস্যকে জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়নের কৃষি জমির টপ সয়েল কেটে মাটি বিক্রির দায়ে শহীদুল আলম নামের এক ইউপি সদস্যকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

মো. জামশেদুল আলম বলেন, রাঙ্গুনিয়ায় প্রচলিত আইন অমান্য করে অবৈধ ভাবে মাটিকাটা, পাহাড় কাটাসহ সব ধরনের অনিয়ম রোধে প্রশাসন কাজ করছে। এরই ভিত্তিতে উপজেলার লালানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গজালিয়া নামক এলাকায় কৃষি জমিতে টপ সয়েল বসিয়ে মাটি কাটা ও বিক্রির অপরাধে শহীদুল আলম নামের স্থানীয় এক ইউপি সদস্যকে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এসময় রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত