পটিয়া প্রতিনিধি :
পটিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বঙ্গবন্ধুর আত্মজীবনী বই প্রদান করেছেন নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সকালে কুসুমপুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম। এসময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদের, উপদেষ্টা ইউসুফ খান, জাহাঙ্গীর মেম্বার, সাবেক ইউপি সদস্য নুরুল আলম, ইউপি সদস্য আবদুর রহিম, গিয়াস উদ্দিন, আবদুল্লাহ আল মারুফ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক কাজ করে যাচ্ছেন। সে সাথে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী ড. জুলকারনাইন চৌধুরী জীবন জাতির জনক বঙ্গবন্ধু’র আদর্শ ধারন করে মানবিক সহায়তা করে যাচ্ছেন। এ ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিদিন পটিয়ার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে বর্তমান শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। তাই শিক্ষিত ও স্মার্ট জাতি গঠন করতে হলে শিক্ষার্থীদের পড়ালেখায় ও প্রযুক্তিতে স্মার্ট হতে হবে এবং এলাকার বিত্তশালীদের শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ সেবায় এগিয়ে আসার আহবান জানান।


