পটিয়া প্রতিনিধি :
সামাজিক দায়বদ্ধতা থেকে পটিয়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মাসুমা করিম ফাউন্ডেশন। শীত নিবারণে চার হাজার অসহায় দুস্থ নারী ও পুরুষের মাঝে কম্বল দিয়েছেন তারা।
শুক্রবার সকালে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজকরা তাদের পরিকল্পনার কথা জানান। দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোজাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় সভাপতি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মাঈনুদ্দিন চৌধুরী, মহিউদ্দিন মহি, আলহাজ্ব নাজিম উদ্দীন, আশিষ তালুকদার, নাজিম উদ্দীন তালুকদার, চৌধুরী ইদ্রিচ, ইমতিয়াজ সোহেল, কুতুব উদ্দিন, নাছির উদ্দিন বাদশা, জসিম উদ্দিন, আলী ওসমান, এস এম পারভেজ, শাখাওয়াত হোসেন খোকন, ফয়সাল অভি, সুজন মিয়া, জয়নাল আবেদীন, জনি, ওয়াসিম সাকি, আরমান উদ্দিন রুমেল, বিপুল বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাছির বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এ উদ্যোগ। আমরা মানুষের জন্য কিছু করতে চাই। শীত নিবারণে কম্বলের পাশাপাশি এবার আমরা গায়ে দেওয়ার চার হাজার কম্বল দিয়েছি। তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ। এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।


