নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের জন্য জরুরি ভিত্তিতে ২ হাজার কোটি টাকা বরাদ্দ, বীর মুক্তিযোদ্ধাদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা,চট্টগ্রামে স্বাস্থ্যসেবায় নৈরাজ্য বন্ধসহ বিভিন্ন দাবিতে পদযাত্রা করেছে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা ১২টি সংগঠন। এই দাবি আদায়ে জনগণকে সম্পৃক্ত করতে প্রতি সপ্তাহে পদযাত্রা কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনগুলো।
আজ ১৫ জুলাই সকাল ১১টায় চট্টগ্রাম রেল স্টেশন হইতে লালদিঘি পাড়স্হ জেলা পরিষদ মার্কেট পর্যন্ত পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে এই দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে মোহাম্মদ জয়নুদ্দিন জয়ের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান।

সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা অরুন দাশ সাথী, আজম সাদেক, সাধন চন্দ্র বিশ্বাস,সোলায়মান খান, মশিউর রহমান খান, , মো.সরওয়াল আলম চৌধুরী মনি, আসমা আক্তার, কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, অপূর্ব নাথ, বেলাল হোসেন, আনজুয়ারা, দীপা মজুমদার, শফিকুল মুনির, আরাফাতুল মান্নান ঝিনুক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে, ডা. মাহফুজুর রহমান বলেন, চট্টগ্রামে ১০ হাজার বেডের আইসোলেশন সেন্টার স্থাপন, আইসোলেশন সেন্টারে অক্সিজেন ও এমব্যুলেন্স ব্যবস্থা, আইসোলেন সেন্টারে কোভিড টেস্ট এর ব্যবস্থা, প্রতিটি আইসোলেন সেন্টারে ২ থেকে ৩টি করে পি.সি.আর মেশিন স্থাপন, জেনেক্সপার্ট মেশিন স্থাপন করা, আইসোলেশন সেন্টার থেকে হাসপাতালে সহজে ভর্তির সুযোগ দান, সকল হাসপাতালে কোভিড নন কোভিড রোগীর চিকিৎসা নিশ্চিত করা, সকল সরকারি আধা-সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন, সকল সরকারি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরসহ আই.সি.ইউ বেড বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে কমান্ডার মোজাফফর আহমদ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার ব্যাবস্হা করতে হবে। চট্টগ্রামের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়ে বলেন, তিনি আরো বলেন, সেবার সকল প্রতিষ্ঠান যেমন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা হাসপাতালসহ দেশের প্রতিটি স্বাস্থ্য সেবা কেন্দ্রে সংসদ সদস্য, মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ হাসপাতালের বিভিন্ন সস্থরের ডাক্তার প্রতিনিধি, বিভিন্ন শ্রম,কর্ম,পেশার প্রতিনিধিদের সম্পৃক্ত করে একটি কমিটি করতে হবে।
সেই কমিটির হাতে স্বাস্থ্য সেবা কেন্দ্রের যাবতীয় কেনা-কাটার ক্ষমতা, বর্তমান স্বাস্থ্য কাঠামো দিয়েই কোভিড ননকোভিড গরীব রোগীদের বিনামুল্যে বা স্বল্প মুল্যে সফলতার সাথে চিকিৎসার ব্যাবস্হা করলে স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি বন্ধ করা সম্ভব। একই সাথে ডাক্তারদের চাপমুক্তভাবে কাজের সুবিধার জন্য তাদের বদলীর নিয়ম বাতিলের দাবি জানানো হয়।

ইতিমধ্যে সংগঠনগুলোর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতীকী অনশন ও চট্টগ্রামের জিইসি মোড় হতে জামালখান প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা,চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত সংগঠনগুলো হচ্ছে- বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, গণঅধিকার চর্চা কেন্দ্র, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, জনগনের চট্টগ্রাম, জননেতা রহমতউল্লাহ চৌধুরী ফাউন্ডেশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ব্রিগেড-৭১, ইকো, চৈতগ্রাম এবং নাজির কৃষ্ণ চন্দ্র চৌধুরী স্মৃতি সংসদ।
সমাবেশ শেষে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


