বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লকডাউন বাড়লোআরও ৮ দিন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে করোনা সংক্রমণের আশংকায় চলমান ১৪ দিনের লকডাউন আরও ৮ দিন বাড়ানো হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লকডাউন আরও ৮ দিন বাড়ানো হয়েছে। যা ২৫ জুলাই পর্যন্ত চলবে।

এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট অফিস থেকে পরিচালিত হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত