নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের ভাটিয়ারীতে উদ্বোধন করা হয়েছে যমুনা ইলেকট্রনিক্স-এর এক্সক্লুসিভ শোরুম ‘হক ইলেকট্রনিক্স’। শনিবার (৪ মে) দুপুর সাড়ে ১২ টায় নজির আহমেদ মার্কেটে এ শোরুম ফিতা কেটে উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক্স এণ্ড অটোমোবাইলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্র নায়িকা শবনম বুবলী।
এ সময় যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার হক ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ইকরামুল হক ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিনসহ যমুনা ইলেকট্রনিক্সের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

যমুনা ইলেকট্রনিক্স-এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিত্র নায়িকা শবনম বুবলী বলেন, ‘ যমুনা গ্রুপের যাত্রা শুরু আজ থেকে ৫০ বছর আগে। নিশ্চয় প্রোডাক্টের গুণগতমান ঠিক আছে বলেই সেটি সম্ভব হয়েছে। যমুনা ইলেকট্রনিক্সের পণ্য বিদ্যুৎ সাশ্রয়ী। আমরা চাই দেশের টাকা দেশেই থাকুক, দেশের পণ্য দেশেই থাকুক। যমুনার ৪১টি কোম্পানি বিভিন্ন খাতে কাজ করছে।’
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে উদ্বোধন হওয়া যমুনা ইলেকট্রনিক্সের এ শাখায় উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
এ শোরুমে যমুনা ইলেকট্রনিক্স উৎপাদিত টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক আয়রন, ফ্যানসহ সব পণ্য পাওয়া যাচ্ছে।
এরপর নগরীর হোটেল পেনিন্সুলায় যমুনা ইলেকট্রনিক্স এণ্ড অটোমোবাইলসের উদ্যাগে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ী পার্টনারদের নিয়ে এক প্রাণবন্ত “বিজনেস মিট” এর
আয়োজন করা হয়। এতে চট্টগ্রামে যমুনা ইলেকট্রনিক্স এণ্ড অটোমোবাইলসের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। হোটেল পেনিন্সুলায় মহাজাকজমকের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় হক ইলেকট্রনিক্সের আরও ১২ টি শোরুম। এসব শোরুম চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবস্থিত। যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা শবনম বুবলী ফিতা কেটে এসব শোরুমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ।
এতে যমুনা ইলেকট্রনিক্স এণ্ড অটোমোবাইলসের কর্মকর্তারা বলেন, ‘উৎপাদন শুরুর প্রথম দিন থেকেই আধুনিক যন্ত্রপাতি অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত কাঁচামাল ও প্রতিনিয়ত উদ্ভাবনী উৎকর্ষ সাধনের ফলে যমুনা আজ দেশে এক নম্বর কোয়ালিটির ইলেকট্রনিক্স ব্র্যান্ড। চট্টগ্রামে আজ থেকে দেশে সেরা ব্র্যান্ডটি হক ইলেকট্রনিক্স এর মাধ্যমে বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকের কাছে পৌঁছে যাবে।’
অনুষ্ঠানে হক ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক আশাবাদ ব্যক্ত করে বলেন, যমুনা ইলেক্ট্রনিক্সের সাথে আমাদের পথচলা সামনের দিনগুলো আরও সমৃদ্ধিময় হবে এবং পারস্পারিক সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে ব্যবসায়ী অগ্রগতি ত্বরান্বিত হবে।
‘বিজনেস মিট’ এর অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বিক্রয় ও বিপনন কৌশল, পণ্যের মান ও বিক্রয়োত্তর
গ্রাহক সেবা আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে নানাবিধ পরিকল্পনার কথা তুলে ধরেন ৷
এ সময় যমুনা ইলেকট্রনিক্স-এর হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম, ডিরেক্টর মার্কেটিং মো. সেলিম উল্যা সেলিম, ডিরেক্টর এইচ সি এম আফসার উদ্দিন, সেলস ডিরেক্টম কামাল হোসেন,
জিএম সার্ভিস মুজাহিদুল ইসলাম, জিএম একাউন্টস শফিকুর রহমান, ডিজিএম সেলস মো.
মাসুদুর রহমান, ডিজিএম ব্র্যান্ড ডেভেলপমেন্ট রকিব আহমেদ, এজিএম সেলস মো.
আলাউদ্দিন হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে।


