বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে নদভীর পিএস রাসেল উদ্দীন আটক

নিজস্ব প্রতিবেদক : 

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পলাতক এমপি নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) মোঃ রাসেল উদ্দীনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, “বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত