বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে ড্রাইডক দায়িত্ব নেওয়ার পর কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে

নিজস্ব প্রতিবেদক :

চিটাগং ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রথম সাত দিনে (৭ থেকে ১৩ জুলাই) কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।

প্রতিদিন গড়ে ২২৫ একক কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে।

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন ধরে সাইফ পাওয়ারটেক লিমিটেড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। গত ৬ জুলাই উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের চুক্তি মেয়াদ শেষ হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুলাই থেকে এনসিটি টার্মিনালের দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।

দায়িত্ব নিয়ে ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ৭ দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড ১০টি জাহাজের কন্টেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে এনসিটি’র ৪টি জেটিতে একযোগে ৪টি জাহাজে অপারেশন চলছে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২ হাজার ৯৫৬ একক কন্টেইনার হ্যান্ডলিং করেছে।

চিটাগং ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর
গত সাত দিনে ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড প্রতিদিন গড়ে ৩ হাজার ১৮১ একক কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, চিটাগং ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর প্রতিদিন গড়ে ২২৫ একক কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে। আশা করছি সামনে আরও বেশি অগ্রগতি হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত