বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে আরও চার জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের ১০টি হাসপাতাল ও ল্যাবে ৮৬ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতাল ও ল্যাবে চার জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

রবিবার (১৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্ত চার জনের মধ্যে নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১১ জনের পরীক্ষায় ৩ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন  হাসপাতালে ২ জনের পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের তিন জন নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ১৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২২ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৯৯ ও পুরুষ ৯৭ জন রয়েছেন। চট্টগ্রামে গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং জুলাই মাসে ১ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন নারী এবং ৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০টি হাসপাতালে ৮৬ জনের পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতালে চার জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত