বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর ২ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এবং পুলিশের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন মোহাম্মদ শাহ ঘোনা সংলগ্ন ফকির জোম এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুইটি দেশীয় অস্ত্র ও ৭ রাউন্ড তাজা গোলা সহ ছানা উল্লাহ (৫৩) কে আটক করা হয়।

জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত