বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোছাইন আজাদের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোছাইন আজাদ এর মায়ের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার শাহপীর স্কুল মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, শিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান।

এতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, লোহাগাড়া উপজেলা আমীর আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী, গিয়াস আজাদ চৌধুরী, আইয়ুব আলী, শিবিরের পশ্চিম জেলার সভাপতি আবদুর রহিম প্রমুখ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

নামাজে জানাযায় ইমামতি করেন, মরহুমার সুযোগ্য সন্তান ও ইউরোপ ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ব্যারিস্টার হামিদ হোছাইন আজাদ। মরহুমাকে আমিরাবাদ খৈয়ারকুল নিজ গ্রামে ২য় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত