বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নূরুল্লাহ নুরী’র সহধর্মিণী সানজিদা হোসেনের ইন্তেকালে আলহাজ্ব শাহজাহান চৌধুরীর শোক 

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, বাঁশখালী পৌরসভার ভাদালিয়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ নূরুল্লাহ নূরী’র সহধর্মিণী সানজিদা হোসেন (৪২) (১৭ জুলাই) রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।-ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার বাদে আছর বাঁশখালী পৌরসভার ভাদালিয়া১ নম্বর ওয়ার্ডস্থ রুহুল্লাহ্ পুকুর পাড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, সাবেক চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া- লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

শোকবাণীতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন, এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তা’আলা তাঁর হিসাব-নিকাশ সহজ করে দেন এবং মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমীন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত