বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

২৮৭ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট যান্ত্রিক ত্রুটিতে ২১ মিনিট পর চট্টগ্রামে ফিরে এসেছে

নিজস্ব প্রতিবেদক : 

দুবাই থেকে যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ওড়ার পর আবারও ফিরে এসেছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের
ফ্লাইট বিজি ১৪৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮৭ জন যাত্রী নিয়ে অবতরণ করেছিল। পরে ৮টা ৩৭ মিনিটে ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এরপর যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ফ্লাইটটি ২১ মিনিট পর পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফ্লাইটটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত