নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং মডেল থানা পুলিশের অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) ভোর আড়াইটায় ডবলমুরিং থানাধীন পোস্তারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো. বাবুল আজাদের নেতৃত্বে এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে গ্রেফতার করা হয় ডাকাত দলের সক্রিয় সদস্য সুভাষ শীল আরুশ (৩৪) ও মো. সাদ্দাম হোসেন ওরফে জিকু চৌধুরী (২৯) কে।
সুভাষ শীল আরুশ এর পিতা অলক শীল। তার বাড়ি দক্ষিণ কাট্টলী, লংকাপাড়া, পাহাড়তলী থানাধীন গোপাল শীল, মনধোলা মেম্বারের বাড়ি এলাকায়। অপরজন মো. সাদ্দাম হোসেন ওরফে জিকু চৌধুরীর পিতা ছিদ্দিক আহম্মদ চৌধুরী। সে পাহাড়তলী থানার জেলেপাড়া, চাঁন মিয়া রোডের বাসিন্দা।
তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল সদৃশ বস্তু, একটি কফি রঙের কাঁধ ব্যাগ, একটি প্লাস্টিকের হাতলযুক্ত ধারালো করাত, একটি কাঠের হাতলযুক্ত হ্যান্ড ড্রিল মেশিন, একটি কালো রঙের কসটেপে মোড়ানো এসএস স্টিলের পাইপ, একটি ধারালো কাঁচি। এছাড়া পলাতক আসামিদের ফেলে যাওয়া একটি লোহার শিকল ও চারটি লোহার রডও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানার ওসি।


