বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আবারও রিমান্ডে ডা. সাবরিনা

বিশেষ প্রতিনিধি: করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

তেজগাঁও থানার প্রতারণা মামলায় দ্বিতীয় দফায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। এর আগে ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে।

গেল ১২ জুলাই দুপুরে আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে তেজগাঁও থানার করা মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গেল ২৩ জুন জেকেজির গুলশান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও ডা. সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ডা. সাবরিনার নাম চলে আসে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত