বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাষ্ট্রপতির ভাই আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশেষ প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শেখ হাসিনা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা আবদুল হাই। গত ২ জুলাই আব্দুল হাইয়ের শরীরে করোনা শনাক্ত হয়। ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত