শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Single Top Banner

লোহাগাড়া ও হাটহাজারীতে বন্ধ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত  স্বাস্থ্য উপদেষ্টার দিকনির্দেশনায় চট্টগ্রামের লোহাগাড়া ও হাটহাজারী উপজেলার ২০ শয্যা বিশিষ্ট বন্ধ ট্রমা সেন্টারসমূহ পুনরায় সেবা উপযোগী করে চালু করা হচ্ছে। এ লক্ষ্যে এক বিশেষ সভা সোমবার (২৮ জুলাই) আয়োজন করা হয়।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালক, লোহাগাড়া ও হাটহাজারী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ।

সভায় জরুরি ভিত্তিতে এবং দ্রুততম সময়ের মধ্যে উক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ পুনরায় চালুর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, লোহাগাড়ার ২০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টারটি পাইলট প্রকল্প হিসেবে অতি দ্রুত চালু করা হবে। এটি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হবে।

এ লক্ষ্যে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সহায়তা প্রদান করবে। এই কার্যক্রমটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে স্বাক্ষরিত যৌথ স্মারক চুক্তির আওতায় পরিচালিত হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত