বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বিমান বন্দরে বিপুল পরিমান সিগারেট ও পাকিস্তানি ডিউ-ক্রীম জব্দ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমান প্লাটিনাম সিগারেট ও আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ-ক্রীম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টায় বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস ও এনএসআই টিমের অভিযানে এসব সিগারেট ও ক্রীম জব্দ করা হয়। এসব সিগারেট ও ক্রীম আমদানির সঙ্গে জড়িত আবিধাবি থেকে আসা  দুইজন যাত্রীকে আটক করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (জনসংযোগ) কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

আটক দুই যাত্রী হলো- আবুধাবি থেকে আসা ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা নূর নবী ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মো. মিজানুর রহমান। উভয় যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আইনগত ফৌজদারী ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দুইজনকে ছেড়ে দেওয়া হয়।

তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সিগারেট ও ক্রীম-এর মধ্যে রয়েছে- ১৯০ কার্টুন প্লাটিনাম সিগারেট। যার বাজার মূল্য ৬ লাখ ৬৫ হাজার টাকা এবং ৯২০ পিস আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রীম। যার বাজার মূল্য ৩ লাখ ২২ হাজার টাকা। সর্বমোট ৯ লাখ ৮৭ হাজার  টাকার পণ্য জব্দ করা হয়।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবিধাবি থেকে  চট্টগ্রাম বিমানবন্দরে আসা ফ্লাইট বিএস-৩৫০ এর দুইজন যাত্রী ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমস এর গ্রীন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস ও এনএসআই টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। দুই যাত্রীর ব্যাগেজ স্ক্যানিং এ দিলে তাদের কাছ থেকে প্লাটিনাম সিগারেট ১৯০ কার্টুন এবং আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রীম ৯২০ পিস উদ্ধার করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত