স্টাফ রিপোর্টার: সাদা পোষাকের পুলিশের নির্যাতনে মারুফ নামের এক কিশোরের ফাঁসিতে ঝুলে অত্মহত্যার ঘটনা ঘটেছে নগরীর আগ্রাবাদ বাদামতলী বড় মসজিদ গলির ভেতরে।
অভিযুক্ত ডবলমুরিং থানার এসআই হেলাল খানকে ক্লোজড করা হয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা বলছেন কথিত সোর্সকে নিয়ে এলাকায় সন্দেহ জনক ভাবে ঘোরা ফেরা কালে স্থানীয় কিশোর মারুফ ও অন্যান্যরা সহ তাকে পিটুনী দেয়৷ এর জের ধরে সাদা পোষাকে ঘটনাস্থলে অভিযানের নামে তান্ডপ চালায় এসআই হেলাল৷ স্থানীয়দের অভিযোগ সাদা পোষাকে সন্ত্রাসী কায়দায় ঘরে ঘরে ঢুলে ভাংচুর চালায় এস আই হেলাল৷ এসময় মারুফের বোনের গলায় ওড়না পেচিয়ে টান দিয়েছিলো বলে অভিযোগ তুলেন। এতে জ্ঞান হারিয়ে ফেলে মারুফের বোন৷ অবস্থা বেগতিক দেখে এসআই হেলাল দ্রুত মারিফের বোনকে তার মায়ের সহায়তায় ঘটনাস্থল থেকে নিয়ে যায়৷
এ সময় পুরো এলাকা পুরুষ শূন্য হয়ে পড়ে৷ পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই ফিরে দেখে মারুফের লাশ তার চাচার বাসার ফিলিং ফ্যানের সাথে ঝুলে আছে৷ তবে নিহতের হাটু বিছানার সাথে গেলে থাকায় অনেকে এটাকে আত্মহত্যা মানতে নারাজ৷ ডবলমুরিং থানার এক শীর্ষ কর্তার ঘণিষ্ঠ হিসেবে পরিচিত এসআই হেলাল বেশির ভাগ সময়ই সাদা পোষাকেই ঘুরে বেড়াতো৷
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির গণমাধ্যমকে জানিয়েছেন, এসআই হেলাল খানকে ক্লোজড করা হয়েছে৷ এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে৷


