বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ছোটভাই আবদুল হাইয়ের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেলের শোক

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর ছোটভাই এবং তাঁর সহকারী একান্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শোকবার্তায় শিক্ষা উপ-মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিজের জীবনবাজি রেখে আবদুল হাই পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তান হারালো।

শিক্ষা উপ-মন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত