বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, অতিশিগগিরই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হবে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়করা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার রাউজান উপজেলায় বড় ধরনের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার জের ধরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জেনেছি।

তিনি আরও বলেন, এই কমিটি গঠন করা হয়েছিল ২০২০ সালে। এ কমিটি নির্দিষ্ট সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। এমনকি উত্তর জেলার আওতাধীন সাতটি উপজেলা থাকলেও সেখানে আহবায়ক কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি কোন থানায় গঠন করা হয়নি। রাউজানে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হলেও তা নিয়ে অসন্তোষ বিরাজ করে। এ কমিটিকে ঘিরে বেশ সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ২০২০ সালের ২২ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির গোলাম আকবর খন্দকারকে আহ্বায়ক করে ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি গঠনের এক বছর সাত মাস পর ২০২২ সালের ২০ জুলাই  সদস্যদের মধ্য থেকে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় বিএনপি। এরপরও গতি রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আসেনি উত্তর জেলা বিএনপির।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত