বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

সিএমপিকে ২৫ সেট অক্সিজেন সিলিন্ডারসহ আনুষঙ্গিক সরঞ্জাম দিয়েছে সাইফ পাওয়ারটেক

স্টাফ রিপোর্টার: বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর মেসার্স সাইফ পাওয়ারটেক লিমিটেড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) ২৫ সেট অক্সিজেন সিলিন্ডারসহ আনুষঙ্গিক সরঞ্জাম দিয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের হাতে এসব চিকিৎসা উপকরণ তুলে দেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের সিওও মেজর (অব.) হুমায়ুন কবির, সিনিয়র ম্যানেজার (প্রশাসন ও মানবসম্পদ) মো. রেজাউল করিম, উপ ব্যবস্থাপক সাইফুল আলম (বাবু) প্রমুখ।

বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রেখে শিল্প বাণিজ্য বাঁচাতে আমি ও আমার প্রতিষ্ঠান নিরলসভাবে চট্টগ্রাম বন্দরে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। একজন সচেতন নাগরিক হিসেবে আমি ও আমার প্রতিষ্ঠান ইতিমধ্যে করোনা সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছি। এ ছাড়া একজন বিবেকবান মানুষ হিসেবে চট্টগ্রাম বন্দরের দুস্থ শ্রমিকদের বিভিন্ন সময়ে খাদ্যদ্রব্য উপহার ও প্রণোদনা দিয়ে আসছি।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলেও অসহায় দেশবাসীর মধ্যে যথাসাধ্য ত্রাণ, হ্যান্ড গ্লভস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি দিয়েছি। দেশের বিভিন্ন জায়গায় দুস্থ সংবাদকর্মী ও ফুটবল কোচদের সর্বদা প্রণোদনা দিয়ে আসছি।

গত ১১ জুন আমরা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও সিভিল সার্জনের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে ১০০ সেট অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। এর আগে চট্টগ্রাম বন্দর হাসপাতালে ৪টি মেডিক্যাল অক্সিজেন কনসেনট্রেটর (নেবুলাইজারসহ) ও ৪টি ভেন্টিলেটর এবং পায়রা বন্দরে পিপিই সামগ্রী দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যসেবায় নিজেকে সংশ্লিষ্ট করেছি।

১১ জুলাই কক্সবাজারে সাইফ পাওয়ারটেক দিয়েছে ট্রলি, ক্যানালা, মাস্ক, রেগুলেটর, ফ্লো মিটার, অক্সিজেন গ্যাস ভর্তি ৫০ সেট সিলিন্ডার, চিকিৎসকদের জন্য ৫০ সেট পিপিই, ২ হাজার ফেইস মাস্ক, ১০০ হ্যান্ড গ্লভস, আই শিল্ড ২৫টি এবং হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা ২টি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত